উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি: ||
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার এবং একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক-এর সার্বিক দিকনির্দেশনায় একাধিক আভিযানিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে বিয়ানীবাজার থানাধীন চারখাই ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৮ জুন ২০২৬ তারিখে দুবাগ এলাকা থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।এ সময় মোটরসাইকেলটি সায়েম উদ্দিন (২৩), পিতা- আমিন উদ্দিন, সাং- গরাইগ্রাম, থানা- কানাইঘাট, জেলা- সিলেট-এর হেফাজত থেকে উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চুরি মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে ২৯ জুন ২০২৬ তারিখে তাকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, চুরি প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।