উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
সরকার প্রশাসনে নতুন রদবদলের অংশ হিসেবে সিলেট ও কুমিল্লা জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে।নতুন আদেশ অনুযায়ী, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান-কে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিস রোজী আকতার-কে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তার এ পদায়ন জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।