উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি: ||
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি উদ্ধার, একটি সিএনজি অটোরিকশা জব্দ এবং এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক-এর দিকনির্দেশনায় পরিচালিত একাধিক আভিযানিক দল শুক্রবার (২৬ জুন) উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় জকিগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে চোরাচালানের উদ্দেশ্যে বহন করা ৪২,০০০ শলাকা ভারতীয় ‘শেখ নাসিরউদ্দিন’ বিড়ি এবং ২৫,৯২০ শলাকা ভারতীয় ‘AMOR’ বিড়ি উদ্ধার করা হয়।অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল ও জব্দকৃত গাড়ির আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।এ সময় সাদিক আহমেদ (৩২), পিতা: মদরিছ আলী, গ্রাম: সীলঘাট সোনাপাড়া, থানা: গোলাপগঞ্জ, জেলা: সিলেটকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিয়ানীবাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরে শুক্রবার (২৬ জুন ২০২৬) পুলিশি প্রহরায় তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।