উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ||
রাজশাহীর দুর্গাপুর পৌর বিএনপির চার নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর পৌর শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বৃহস্পতিবার (২৯ মে ২০২৬) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে তাদের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বহিষ্কৃত নেতারা হলেন—মো. রেজাউল করিম (করিম), পিতা: গোলাম মোস্তফা, মধ্য সিংগা, দুর্গাপুর;মো. সোয়াদ আলী, পিতা: মো. আবুল কালাম, পশ্চিম সিংগা, দুর্গাপুর;মো. সজীব, পিতা: নাজিম উদ্দিন (নাজি), পশ্চিম সিংগা, দুর্গাপুর;মো. আলামিন, পিতা: আলাউদ্দিন মাস্টার, সিংগা বাজার, দুর্গাপুর।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তাদের বিএনপির দুর্গাপুর পৌর ইউনিটের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব মো. আহমেদ রেজাউল হক স্বপন যৌথভাবে স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তির অনুলিপি কেন্দ্রীয় বিএনপির মহাসচিব, রাজশাহী জেলা বিএনপি এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।