উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন । তিনি এর আগে -এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা সোমবার (১৮ মে) রাতের এক প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের তিন কর্মকর্তার পদায়ন ও বদলির অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা, স্বাস্থ্য ব্যবস্থাপনায় দক্ষতা এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের কারণে তাকে সিলেট বিভাগের স্বাস্থ্য প্রশাসনের এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।নতুন দায়িত্বে ডা. মাহবুবুল আলম সিলেট বিভাগের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, চিকিৎসা সেবার তদারকি, সরকারি স্বাস্থ্য কার্যক্রমের সমন্বয় এবং জনস্বাস্থ্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় নির্ধারিত সময় অতিক্রমের পর তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।