উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডাঃ গোপাল চন্দ্র দাস, ডি.এইচ.এম.এস (বি.এইচ.এম.ই.সি),ঢাকা ||
মেয়েদের সাদাস্রাব (Leucorrhoea) একটি সাধারণ সমস্যা হলেও দীর্ঘদিন অবহেলা করলে শারীরিক দুর্বলতা, কোমর ব্যথা, মানসিক অস্থিরতা ও বিভিন্ন স্ত্রী-রোগের কারণ হতে পারে। হোমিওপ্যাথিতে রোগীর শারীরিক গঠন, মানসিক অবস্থা, স্রাবের রং, গন্ধ, ঘনত্ব ও অন্যান্য উপসর্গ অনুযায়ী ঔষধ নির্বাচন করা হয়। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিও ঔষধের লক্ষণ বিস্তারিতভাবে তুলে ধরা হলো— Sepiaসিপিয়া মহিলাদের দীর্ঘদিনের সাদাস্রাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। স্রাব সাধারণত ঘন, হলদে, সবুজাভ কিংবা দুধের মতো সাদা হয় এবং দুর্গন্ধযুক্ত হতে পারে। স্রাবের কারণে যোনিপথে জ্বালা, চুলকানি ও ঘা হওয়ার প্রবণতা দেখা যায়। রোগিণীর কোমরে ব্যথা, তলপেটে ভারী ভাব, অতিরিক্ত দুর্বলতা ও মাসিকের অনিয়ম থাকতে পারে। মানসিকভাবে রোগী উদাসীন, বিরক্ত স্বভাবের, একাকী থাকতে পছন্দ করে এবং পরিবার বা স্বজনদের প্রতিও অনাগ্রহ দেখা দেয়। সাধারণত রোগী চিকন গড়নের, দুর্বল ও ক্রন্দনশীল প্রকৃতির হয়ে থাকে। Pulsatillaযেসব রোগিণীর স্রাব হালকা হলুদ বা সাদা রঙের এবং পরিবর্তনশীল প্রকৃতির হয়, তাদের ক্ষেত্রে পালসেটিলা উপকারী। রোগী সাধারণত নম্র, শান্ত, সহজে কান্নাকাটি করে এবং সবার সহানুভূতি চায়। গরম সহ্য করতে পারে না, খোলা বাতাস পছন্দ করে এবং সন্ধ্যা বা রাতে স্রাব বৃদ্ধি পায়। মাসিক অনিয়ম, মাসিক দেরিতে হওয়া কিংবা রং পরিবর্তন হওয়া এ ঔষধের গুরুত্বপূর্ণ লক্ষণ। তৈলাক্ত খাবার খেলে সমস্যা বাড়তে পারে। Calcarea Carbonicaক্যালকেরিয়া কার্ব বিশেষ করে কিশোরী মেয়েদের অতিরিক্ত সাদাস্রাবে কার্যকর। স্রাব দুধের মতো সাদা, ঘন এবং অনেক সময় হঠাৎ দমকা আকারে বের হয়। রোগী সাধারণত মোটাসোটা, মেদযুক্ত, শীতকাতর এবং অল্প পরিশ্রমেই ঘেমে যায়। বিশেষ করে ঘুমের সময় মাথা ঘামে এবং বালিশ ভিজে যায়। দুধ হজমে সমস্যা হলেও ডিম খেতে খুব পছন্দ করে। দুর্বলতা, অল্পতেই ক্লান্তি ও মানসিক ভীরুতা এর সাথে থাকতে পারে। Boraxবোরাক্সের স্রাব অনেকটা ডিমের সাদা অংশের মতো আঠালো হয়। স্রাবের সাথে যোনিতে জ্বালা, ব্যথা ও প্রস্রাবের পথে জ্বালাপোড়া থাকে। স্রাব গরম অনুভূত হয় এবং যোনিপথে ঘা বা ক্ষত সৃষ্টি করতে পারে। রোগিণী সাধারণত শব্দ, হঠাৎ নড়াচড়া, দোলনা, হাঁচি বা নিচের দিকে নামার অনুভূতিতে ভয় পায়। মুখে যেন মাকড়সার জাল লেগে আছে এমন অদ্ভুত অনুভূতি এ ঔষধের বিশেষ লক্ষণ। Kreosotumঅত্যন্ত দুর্গন্ধযুক্ত, পচা মাংসের মতো গন্ধযুক্ত সাদাস্রাবে ক্রিওসোটাম গুরুত্বপূর্ণ ঔষধ। স্রাব যেখানে লাগে সেখানে জ্বালা, চুলকানি ও ক্ষত সৃষ্টি করে। যোনিপথে পোড়া অনুভূতি থাকতে পারে। রোগিণীর দাঁতে দ্রুত পোকা ধরার প্রবণতা বা দাঁত ক্ষয়ে যাওয়ার ইতিহাস থাকলে এ ঔষধ আরও বেশি উপযোগী হয়। দুর্বলতা ও রক্তশূন্যতাও সাথে থাকতে পারে। Aluminaঅ্যালুমিনা সেইসব রোগিণীর জন্য উপযোগী যাদের স্রাব সাদা বা হলদে, আঠালো এবং এত বেশি পরিমাণে হয় যে নিচে গড়িয়ে পড়ে। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য এ ঔষধের প্রধান লক্ষণ—৫/৬ দিন পর্যন্ত পায়খানার বেগ নাও হতে পারে। রোগিণী দুর্বল, ফ্যাকাসে, রক্তশূন্য ও অত্যন্ত শীতকাতর হয়। ত্বক শুষ্ক এবং মানসিক ধীরগতিও থাকতে পারে। Caulophyllum Thalictroidesকাউলোফাইলাম দুর্বল, রক্তশূন্য ও কিশোরী মেয়েদের অতিরিক্ত সাদাস্রাবে কার্যকর। সাদা স্রাবের পাশাপাশি অনিয়মিত রক্তস্রাবও থাকতে পারে। রোগিণী শরীরে কাঁপুনি, দুর্বলতা ও অবসাদ অনুভব করে। যাদের কপালে মেছতার মতো দাগ থাকে এবং জরায়ু দুর্বলতার লক্ষণ দেখা যায়, তাদের ক্ষেত্রে এ ঔষধ ভালো ফল দিতে পারে।এছাড়াও রোগের লক্ষণ অনুযায়ী Argentum Nitricum, Agnus Castus, Ammonium Carb, Aralia, Bovista, Conium, Mercurius Solubilis, Lachesis, Ferrum Metallicum, Rumex, Medorrhinum, Natrum Muriaticum, Natrum Carbonicum ইত্যাদি ঔষধ ব্যবহার করা হয়।তবে মনে রাখতে হবে, সাদাস্রাব দীর্ঘদিন থাকলে, দুর্গন্ধ, তীব্র চুলকানি, তলপেটে ব্যথা, জ্বর বা রক্তমিশ্রিত স্রাব দেখা দিলে দ্রুত একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ অনেক সময় এটি সংক্রমণ, হরমোনজনিত সমস্যা বা জরায়ুর জটিল রোগের লক্ষণ হতে পারে।