উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : ||
সুনামগঞ্জের দিরাইয়ে হাওরজুড়ে এখন শুধু কান্নার রোল। দিগন্তজোড়া সোনালি ফসলের হাসি কেড়ে নিয়েছে অকাল বৃষ্টি আর জলাবদ্ধতা। একমাত্র সম্বল বোরো ধান হারিয়ে নিঃস্ব হয়ে পড়া এসব মানুষের হাহাকারে ভারী হয়ে উঠেছে হাওরের আকাশ-বাতাস।গতকাল শুক্রবার( পহেলা মে) দিনভর বিপদের এই দিনে ক্ষতিগ্রস্ত কৃষকদের কষ্টের কথা শুনতে ও তাঁদের পাশে দাঁড়াতে হাওরে হাওরে ছুটে গেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।পরিদর্শনকালে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। যে জমিতে কদিন বাদেই উৎসবের আমেজে ধান কাটার কথা ছিল, সেখানে এখন থৈ থৈ করছে জলাব্ধতায়। প্রিয় ফসল হারিয়ে অনেক কৃষককে কান্নায় ভেঙে পড়তে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন পাবেল চৌধুরীও। তিনিও কৃষকদের পাশে বসেন, তাঁদের দুঃখ ভাগ করে নেন।আলাপকালে অ্যাডভোকেট পাবেল চৌধুরী বলেন, "হাওরবাসীর সারা বছরের বেঁচে থাকার অবলম্বন এই বোরো ধান। আজ সেই স্বপ্নই পানির নিচে। এই যে চোখের পানি, এই যে হাহাকার—এটি কেবল কৃষকের নয়, পুরো অঞ্চলের জন্য এক অপূরণীয় ক্ষতি। মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে।"তিনি আরও যোগ করেন, "টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার সামনে আমরা অসহায়। প্রাকৃতিক দুর্যোগের ওপর আমাদের কারো হাত নেই। কিন্তু এই দুর্যোগে কৃষকের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন এবং আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সাথে আছি।হাওরপাড়ের মানুষদের অভয় দিয়ে তিনি বলেন, এই সংকট কাটিয়ে উঠতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পরিদর্শনকালে তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।