পঞ্চবানী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। আজ বৃহস্পতিবার সকালে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়েছে। এদিকে, দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

এর আগে গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থেকে কুশল বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সচিবালয়ে তার দপ্তরে কাজ শুরু করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যার মাধ্যমে দপ্তর কার্যক্রমের আনুষ্ঠানিকতা নিশ্চিত হয়।

আপনার মতামত লিখুন

পঞ্চবানী

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। আজ বৃহস্পতিবার সকালে এই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়েছে। এদিকে, দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

এর আগে গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থেকে কুশল বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সচিবালয়ে তার দপ্তরে কাজ শুরু করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যার মাধ্যমে দপ্তর কার্যক্রমের আনুষ্ঠানিকতা নিশ্চিত হয়।

পঞ্চবানী

প্রকাশক: গোপাল চন্দ্র দাস
অফিস: ১৭ হাটখোলা রোড (২য় তলা) কাজী নজরুল ইসলাম এভিনিউ, ওয়ারী, ঢাকা-১২০৩, মোবাইল: ০১৭১৩৮০০৭৭৩