পঞ্চবানী

রাজশাহী-১ আসনে ভোট পুনর্গণনার আবেদন: ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) সংসদীয় আসনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ শরিফ উদ্দিন।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৩৭ ধারা অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি রাতে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন দাখিল করেন। আবেদনে ভোট গ্রহণ ও গণনার বিভিন্ন ধাপে ভোট অব্যবস্থাপনা ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানান, প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দিকনির্দেশনার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ভোট পুনর্গণনা হবে কি না, সে সিদ্ধান্ত নির্ভর করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামতের ওপর।

এদিকে বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে রাজশাহী-১ আসনের চূড়ান্ত ফলাফল।

এদিকে বিএনপি প্রার্থী মোঃ শরিফ উদ্দিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি শেয়ার করে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি’র প্রার্থী মুজিবুর রহমান ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

আপনার মতামত লিখুন

পঞ্চবানী

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী-১ আসনে ভোট পুনর্গণনার আবেদন: ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষা

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) সংসদীয় আসনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ শরিফ উদ্দিন।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৩৭ ধারা অনুযায়ী ১৩ ফেব্রুয়ারি রাতে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন দাখিল করেন। আবেদনে ভোট গ্রহণ ও গণনার বিভিন্ন ধাপে ভোট অব্যবস্থাপনা ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানান, প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দিকনির্দেশনার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ভোট পুনর্গণনা হবে কি না, সে সিদ্ধান্ত নির্ভর করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামতের ওপর।

এদিকে বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে রাজশাহী-১ আসনের চূড়ান্ত ফলাফল।

এদিকে বিএনপি প্রার্থী মোঃ শরিফ উদ্দিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি শেয়ার করে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি’র প্রার্থী মুজিবুর রহমান ১ হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

পঞ্চবানী

প্রকাশক: গোপাল চন্দ্র দাস
অফিস: ১৭ হাটখোলা রোড (২য় তলা) কাজী নজরুল ইসলাম এভিনিউ, ওয়ারী, ঢাকা-১২০৩, মোবাইল: ০১৭১৩৮০০৭৭৩