বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বড়লেখা উপজেলা ফুটবল একাডেমি কর্তৃক একাডেমীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রবাসী নূরুল ইসলাম প্রবাস গমণ উপলক্ষে তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় বড়লেখা বাজারের অভিজাত ডিভ্যান রেস্টুরেন্টে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বড়লেখা উপজেলা ফুটবল একাডেমির সভাপতি ও সাবেক কৃতী ফুটবলার আলহাজ্ব মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক কৃতী ফুটবলার জাকারিয়া আহমদ বটলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার হাজী মোঃ শফিক উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমির উপদেষ্টা ও সাবেক কৃতী ফুটবলার নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, বড়লেখা উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কৃতী ফুটবলার আমিনুল ইসলাম।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন একাডেমির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কৃতী ফুটবলার নূরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমির সহ-সাধারণ সম্পাদক ও সাবেক কৃতী ফুটবলার যথাক্রমে জাহিদুল ইসলাম এবং মোহাম্মদ শাহজাহান আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য সংবর্ধিত অতিথি নূরুল ইসলামের ভূয়সী প্রশংসা এবং তাঁর প্রবাসজীবন সুখময় হোক এই কামনা করেন।
পরিশেষে, একাডেমির পক্ষ থেকে সংবর্ধিত অতিথি নূরুল ইসলামকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে ক্রীড়ামোদী, ব্যবসায়ী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন