হোমিওপ্যাথি চিকিৎসাকে
শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে এ সংক্রান্ত একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন
দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর
কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই
অনুমোদন দেয়া হয়।
বৈঠক
শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের
জানান, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন-২০২৩’-এর
খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০২১ সালের ৩১ মে আইনের খসড়া নীতিগত
অনুমোদন দেয়া হয়েছিল। আজ চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ
সচিব বলেন, ‘আমাদের একটি হোমিওপ্যাথিক বোর্ড আছে। সেটি প্রতিস্থাপন করে
একটা কাউন্সিল গঠন করা হবে। সেই কাউন্সিল পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হবে।’
‘এই কাউন্সিল হোমিওপ্যাথিক সংক্রান্ত চিকিৎসাসেবা ও ওষুধের
ব্যাপারে তদারকি করবে। হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে ডিসিপ্লিনে আনার জন্য এই
আইন করা হয়েছে,’ বলেন তিনি।
আদালত বলেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসকরা নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবেন না; এ বিষয়ে আইনে কিছু আছে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, এটি নিয়ে কাউন্সিল সিদ্ধান্ত নেবে।

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন