পঞ্চবানী

চিকিৎসকদের উদ্যোগে বিএমইউকে ২৫টি হুইলচেয়ার প্রদান

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ও চরম বৈষম্যের শিকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ৪৫জন চিকিৎসক রোগীদের কল্যাণে ২৫টি হুইলচেয়ার বিশ্ববিদ্যালয়কে প্রদান করেছেন।

আজ শনিবার বিএমইউ’র বি ব্লকের নিচতলায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, পদোন্নতি বঞ্চিত এসব চিকিৎসক পূর্বে উচ্চ আদালতে রিট করেছিলেন এবং বর্তমান প্রশাসন তাদের বৈষম্য নিরসন করেছে।

হুইলচেয়ার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘যারা অনুকূল ও প্রতিকূল-উভয় সময়েই দায়িত্বশীলভাবে কাজ করেন, তারাই প্রকৃত নেতা। বিগত সময়ে যারা পদোন্নতি বঞ্চিত ছিলেন, আজ তারা রোগীদের জন্য হুইলচেয়ার দান করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

তিনি আরও বলেন, ‘এই চিকিৎসকগণ চাইলে আনন্দ উদযাপন বা অন্য কিছু করতে পারতেন, কিন্তু তারা রোগীদের কথা ভেবে এই মহৎ উদ্যোগ নিয়েছেন। এটি সত্যিই অনুসরণীয়।’

ভাইস-চ্যান্সেলর আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএমইউ’র শিক্ষকরা সম্মিলিতভাবে কাজ করলে এ প্রতিষ্ঠান এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম, সহযোগী অধ্যাপক (নিউরোসার্জারি বিভাগ) ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ।

এ সময় বিএমইউ’র পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, সহযোগী অধ্যাপক (হেমাটোলজি) ডা. মো. আদনান হাসান মাসুদ, সহযোগী অধ্যাপক (ফিজিক্যাল মেডিসিন) ডা. মোঃ আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক (রিউমাটোলজি) ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরীফ মো. আরিফুল হকসহ রিটকারী চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পঞ্চবানী

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

চিকিৎসকদের উদ্যোগে বিএমইউকে ২৫টি হুইলচেয়ার প্রদান

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: গোপাল চন্দ্র দাস
অফিস: ১৭ হাটখোলা রোড (২য় তলা) কাজী নজরুল ইসলাম এভিনিউ, ওয়ারী, ঢাকা-১২০৩, মোবাইল: ০১৭১৩৮০০৭৭৩