গেল বছরটি স্যামসাংয়ের জন্য ছিল নতুন সব ফোল্ডএবল ফোন, পাতলা ডিজাইনের নতুন স্মার্টফোন ও গুগলের এক্সআর প্ল্যাটফর্ম উদ্বোধনের বছর। এ বছরের সিইএস মেলায় কিছু বড় ঘোষণার পর এখন ফেব্রুয়ারিতে নিজেদের বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি।
এ অনুষ্ঠানেই গ্যালাক্সি এস২৬ সিরিজের বিভিন্ন স্মার্টফোন বাজারে আনতে পারে স্যামসাং। কোম্পানিটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ২০২৬ সালে স্যামসাংয়ের প্রথম আনপ্যাকড ইভেন্টে যা যা আসতে পারে তাতে চোখ বুলানো যাক প্রযুক্তি সাইট এনগ্যাজেটের আলোকে–
গ্যালাক্সি এস২৬, এস২৬+ ও এস২৬ আল্ট্রা
ফোনের ডিজাইনে খুব বড় কোনো পরিবর্তন না আনার যে ধারা বজায় রেখেছে স্যামসাং তা ‘গ্যালাক্সি এস২৬’-এর ক্ষেত্রেও দেখা যেতে পারে। ফাঁস হওয়া বিভিন্ন ছবি অনুসারে, ‘গ্যালাক্সি এস২৬’, ‘গ্যালাক্সি এস২৬+’ ও ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’র চেহারায় আমূল কোনো পরিবর্তন আনছে না কোম্পানিটি। বলা চলে, ‘গ্যালাক্সি এস২৫’-এর মতো একই ধরনের ডিজাইন থাকবে এসব ফোনে।
এসব ফোনের সামনের ডিসপ্লে ও ফ্রেম হবে চ্যাপ্টা বা ফ্ল্যাট, সঙ্গে গোলাকার কোণা ও পেছনের বিভিন্ন ক্যামেরা একটি লম্বাটে পিল-আকৃতির অংশে সাজানো থাকবে। অ্যাপল যেমন আইফোন ১৬ প্রো থেকে ১৭ প্রো-তে বড় পরিবর্তন এনেছে স্যামসাংয়ের ক্ষেত্রে সম্ভবত তেমনটি ঘটছে না। স্যাসমাং প্রধান বিভিন্ন পরিবর্তন আনবে ফোনের ভেতরে, যেমন উন্নত স্ক্রিন, শক্তিশালী চিপ ও নতুন ক্যামেরা সেন্সর।
সবগুলো ‘গ্যালাক্সি এস২৬’ ফোনেই কোয়ালকমের নতুন ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’ চিপ থাকবে। তবে কোরিয়ান সংবাদমাধ্যম ‘ইয়োনহাপ নিউজ’ প্রতিবেদনে লিখেছে, কিছু অঞ্চলের ফোনে স্যামসাংয়ের নিজস্ব ‘এক্সিনস ২৬০০’ চিপও ব্যবহার হতে পারে। এ কাজটি স্যামসাং আগেও করেছে।
চিপ যেটিই হোক না কেন নতুন এসব ফোন আগের তুলনায় অনেক দ্রুতগতির হবে, বিশেষ করে যেগুলোতে স্ন্যাপড্রাগন চিপ থাকবে সেগুলো ফোনের ভেতরেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন কাজ চমৎকারভাবে করতে পারবে।
নতুন এসব ফোন আগের তুলনায় অনেক দ্রুতগতির হবে। ছবি: এনগ্যাজেট
‘গ্যালাক্সি এস২৬’ ও ‘গ্যালাক্সি এস২৫’-এর মধ্যে পার্থক্য হতে পারে এদের স্ক্রিনে। ‘আইস ইউনিভার্স’-এর দেওয়া তথ্য অনুসারে, নতুন ফোনটিতে ৬ দশমিক ৩ ইঞ্চির ‘এফএইচডি প্লাস’ ডিসপ্লে থাকতে পারে, যা ‘গ্যালাক্সি এস২৫’-এর ৬ দশমিক ২ ইঞ্চির ডিসপ্লের তুলনায় সামান্য বড়।
এ ছাড়া, ‘গ্যালাক্সি এস২৬’ ফোনে ১২ জিবি র্যাম, ২৫৬ জিবি বা ৫১২ জিবি স্টোরেজ ও কিছুটা বড় ৪৩০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি থাকতে পারে। তবে বেসিক বা এন্ট্রি-লেভেল এ ফোনটির ক্যামেরায় স্যামসাং কোনো পরিবর্তন আনছে না। এতে আগের মতোই ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, ১০ মেগাপিক্সেল থ্রিএক্স টেলিফটো ও ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে।
‘গ্যালাক্সি এস২৬ প্লাস’ মডেলের ক্ষেত্রে পরিবর্তনের পরিমাণ আরও কম। নতুন স্ন্যাপড্রাগন চিপ ছাড়া এ ফোনে আগের মতোই ৬ দশমিক ৭ ইঞ্চির ‘এফএইচডি প্লাস’ স্ক্রিন, ৪৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১২ জিবি র্যাম ও ‘গ্যালাক্সি এস২৬’-এর মতো একই ক্যামেরা সেটআপ থাকবে।
‘গ্যালাক্সি বাডস ৪’ ও ‘গ্যালাক্সি বাডস ৩ প্রো’
২০২৪ সালে নিজেদের ‘গ্যালাক্সি বাডস ৩’ ও ‘গ্যালাক্সি বাডস ৩ প্রো’ বাজারে এনেছিল স্যামসাং, যেগুলোর ডিজাইনে বড় পরিবর্তন এনে অ্যাপল এয়ারপডসের মতো করেছিল কোম্পানিটি। স্যামসাং খুব শিগগিরই ‘গ্যালাক্সি বাডস ৪’ ও ‘বাডস ৪ প্রো’ ঘোষণা করতে যাচ্ছে। তবে নতুন মডেলে ডিজাইনের খুব বেশি পরিবর্তন সম্ভবত হবে না।
‘স্যামসাং টিপস’ অ্যাপ থেকে ফাঁস হওয়া ছবি বলছে, এগুলোর চার্জিং কেস আগের চেয়ে আকারে ছোট হবে ও ইয়ারবাডসের ‘স্টেম’ অংশটি আগের মতো অতটা কোণাওয়ালা না হয়ে কিছুটা মসৃণ হবে।
অ্যাপল নিজেদের ‘এয়ারপডস প্রো ৩’ ও ‘এয়ারপডস ৪’-এ মাথার নাড়াচাড়ার মাধ্যমে কল রিসিভ বা কাটার যে সুবিধা দিয়েছে গ্যালাক্সি বাডসের নতুন দুই সংস্করণেও একইরকম ফিচার থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে।
এ ছাড়া ‘স্যামমোবাইল’-এর প্রতিবেদন অনুসারে, ‘গ্যালাক্সি বাডস ৪’ ও ‘গ্যালাক্সি বাডস ৪ প্রো’তে নতুন ‘আল্ট্রা ওয়াইডব্যান্ড’ চিপ থাকতে পারে। ফলে গুগলের ‘ফাইন্ড হাব’ নেটওয়ার্ক ব্যবহার করে হারিয়ে যাওয়া বিভিন্ন বাডস খুঁজে পাওয়া সহজ হবে।
২০২৬ সালের সিইএস মেলায় এ নতুন ডিভাইসটি দেখিয়েছে স্যামসাং। ছবি: এনগ্যাজেট
গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড
২০২৫ সালের শেষদিকে ‘গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড’ ঘোষণা করেছিল স্যামসাং। স্মার্টফোনটির ভাঁজ খুললে পূর্ণাঙ্গ এক ট্যাবলেটে পরিণত হয়। তবে উত্তর আমেরিকার বাজারে স্মার্টফোনটি ঠিক কবে নাগাদ পাওয়া যাবে সে সম্পর্কে তখন বিস্তারিত কিছু জানায়নি তারা।
২০২৬ সালের সিইএস মেলায় এ নতুন ডিভাইসটি দেখিয়েছে স্যামসাং। ধারণা করা হচ্ছে, আগামী ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টে বিশ্বজুড়ে ফোনটির বিক্রির তারিখ সম্পর্কে আরও তথ্য শেয়ার করবে স্যামসাং।
গ্যালাক্সি এস২৬ এজ
২০২৫ সালে ‘গ্যালাক্সি এস২৫ এজ’ ঘোষণার সময় ধারণা করা হয়েছিল, নিজেদের ‘প্লাস’ মডেলটি বন্ধ করে দিয়ে এ নতুন ডিজাইনের ফোনটি আনবে স্যামসাং। ঠিক যেমন অ্যাপল তাদের ‘আইফোন এয়ার’-এর ক্ষেত্রে করেছে। বিষয়টি নিয়ে নানা ধরনের খবর শোনা গেলেও ‘স্যামসাং গ্যালাক্সি এস২৬ এজ’-এর ক্ষেত্রে সম্ভবত তেমন কিছু করছে না স্যামসাং।
এর মানে হচ্ছে, স্মার্টফোনটি আলাদা বিকল্প হিসেবেই বাজারে থাকবে, বিশেষ করে যারা সাধারণ স্মার্টফোন পছন্দ করেন না তাদের জন্য স্যামসাংয়ের ভাঁজ করা এসব ফোন বিকল্প হতে পারে।
‘অ্যান্ড্রয়েড হেডলাইনস’ বলছে, ‘গ্যালাক্সি এস২৬ এজ’-এর ডিজাইন গত বছরের মডেলের চেয়ে কিছুটা আলাদা হতে পারে। এর পেছনে ক্যামেরার অংশটি হবে বড় ও আয়তাকার, যা অনেকটা গুগলের পিক্সেল ফোন ও অ্যাপলের আইফোন এয়ার-এর উঁচু ডিম্বাকৃতি ডিজাইনের মতো। নতুন ফোনটি আগের মডেলের ৫ দশমিক ৮ মিলিমিটারের চেয়ে আরও কিছুটা পাতলা বা ৫ দশমিক ৫ মিলিমিটার হতে পারে।
বিক্সবি ও অন্যান্য এআই ফিচার
অ্যান্ড্রয়েডের নতুন সব এআই ফিচার দেখানোর জন্য আগে থেকেই গুগলের প্রধান সঙ্গী হিসেবে কাজ করছে স্যামসাং। তবে কোম্পানিটি এখন অন্যান্য এআই কোম্পানির সঙ্গেও পার্টনারশিপের কথা ভাবছে।
২০২৫ সালের জুনে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, নিজেদের ওয়ান ইউআই ও নিজস্ব ব্রাউজারে ‘পারপ্লেক্সিটি’ নামের এআই সার্চ ইঞ্জিন জুড়ে দেওয়ার খুব কাছাকাছি রয়েছে স্যামসাং।
মটোরোলা এরইমধ্যে তাদের ‘রেজর’ ফোনে পারপ্লেক্সিটি ব্যবহার করছে। নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘বিক্সবি-এর নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে স্যামসাং। নতুন বিক্সবি’তে পারপ্লেক্সিটি’ যোগ থাকতে পারে, যা গুগলের এআই চ্যাটবট জেমিনাইয়ের বিকল্প হিসেবে কাজ করবে।

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন