যুক্তরাষ্ট্রের ১৬ কোটিরও বেশি মানুষ চরম বিপজ্জনক শীতকালীন ঝড়ের কবলে পড়তে চলেছে শুক্রবার থেকেই। এই ঝড়ে ভারি তুষারপাত, হিমশীতল বৃষ্টি এবং হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে।
জাতীয় আবহাওয়া দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঞ্চলজুড়েই বয়ে যেতে পারে এ ঝড়। এতে পরিস্থিতি চরম বিপজ্জনক ও দুর্যোগপূর্ণ হয়ে উঠতে পারে। বিদ্যুৎ বিভ্রাট, যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়া এবং জীবননাশেরও ঝুঁকি রয়েছে।
জনজীবন হতে পারে বিপর্যস্ত। যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রধান শহরের বিমান চলাচল কর্তৃপক্ষসহ পরিবহন করমকর্তারা বলেছেন, ঝড়ের কারণে এ সপ্তাহান্তে ফ্লাইট ব্যাহত হতে পারে, বিলম্ব হতে পারে এবং বাতিলও হতে পারে।
তুষারে ঢাকা পড়তে পারে মেমফিস, ন্যাশভিল, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্ক। দক্ষিণাঞ্চলের কিছু এলাকা থেকে মিড আটলান্টিক এবং উত্তরপূর্বাঞ্চলে ভারি তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে
আবহাওয়া দপ্তর বলছে, কলোরাডো থেকে পশ্চিম ভার্জিনিয়া এবং বোস্টন পর্যন্ত অঞ্চলে এক ফুটেরও বেশি বরফ পড়তে পারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলজুড়েও তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যেতে পারে।
আরকানস, টেক্সাস, জর্জিয়া, উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনাসহ কয়েকটি রাজ্যের গভর্নররা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। টেক্সাস এবং ওকলাহোমায় শুক্রবার সকাল থেকেই ভারি তুষারপাত শুরু হয়েছে।
বিদ্যুৎ কর্মীরা সতর্ক অবস্থায় আছে এবং বাসিন্দাদের জরুরি খাদ্য ও পানি মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের এই পূর্বাভাসের মধ্যে মানুষজনকে গাড়ি চালানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন