পঞ্চবানী

সৈয়দপুরে শিশু হত্যার অভিযোগে গ্রেফতার ২

নীলফামারীর সৈয়দপুরে ১১ বছরের এক শিশু হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের নানী ও তার চাচাতো ভাইকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ।২৩ জানুয়ারি উপজেলার লক্ষণপুর মুচিরহাট নামক এলাকা থেকে  তাদের গ্রেফতার করা হয়। ওই এলাকার লোকজন জানায়,ঘটনার একদিন পুর্বে সিয়াম হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবার তাকে বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। 

এদিকে একদিন পর ওই ১১ বছরের সিয়ামের লাশ পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশে পাথারে। এলাকার লোকজন পাথারে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় হত্যার সাথে জড়িত সন্দেহে নিহতের নানী ও তার চাচাতো ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয় পুলিশ। 

 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে দুইজনকে পুলিশের হেফাজতে নেয়া হয়। এখন পর্যন্ত এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। সুরতহাল তৈরি কালে দেখা যায় নিহত সিয়ামের মুখে বিষের গন্ধ। এলাকাবাসীর ধারণা তার মুখে বিষ দিয়ে হত্যা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পঞ্চবানী

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

সৈয়দপুরে শিশু হত্যার অভিযোগে গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে ১১ বছরের এক শিশু হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের নানী ও তার চাচাতো ভাইকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ।২৩ জানুয়ারি উপজেলার লক্ষণপুর মুচিরহাট নামক এলাকা থেকে  তাদের গ্রেফতার করা হয়। ওই এলাকার লোকজন জানায়,ঘটনার একদিন পুর্বে সিয়াম হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবার তাকে বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। 

এদিকে একদিন পর ওই ১১ বছরের সিয়ামের লাশ পড়ে থাকতে দেখা যায় বাড়ির পাশে পাথারে। এলাকার লোকজন পাথারে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় হত্যার সাথে জড়িত সন্দেহে নিহতের নানী ও তার চাচাতো ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয় পুলিশ। 

 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা মর্গে পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে দুইজনকে পুলিশের হেফাজতে নেয়া হয়। এখন পর্যন্ত এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। সুরতহাল তৈরি কালে দেখা যায় নিহত সিয়ামের মুখে বিষের গন্ধ। এলাকাবাসীর ধারণা তার মুখে বিষ দিয়ে হত্যা করা হয়েছে।

পঞ্চবানী

প্রকাশক: গোপাল চন্দ্র দাস
অফিস: ১৭ হাটখোলা রোড (২য় তলা) কাজী নজরুল ইসলাম এভিনিউ, ওয়ারী, ঢাকা-১২০৩, মোবাইল: ০১৭১৩৮০০৭৭৩