পঞ্চবানী

স্বর্ণের বাজারে আগুন, দামে রেকর্ড

স্বর্ণের বাজারে আগুন, দামে রেকর্ড

টানা ৬ দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে এক দফা কমেছিল স্বর্ণের দাম। তবে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে বাড়ানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম। 

এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জানিয়েছে বাজুস। এদিন দুপুর সোয়া ১২টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকায় বিক্রি শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গতকাল ২২ জানুয়ারি রাতে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। এদিন ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা নির্ধারণ করা হয়। আজ ২৩ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল এই দাম, যা টেকেনি দিনের অর্ধেক সময়ও।

সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে ১২ বারের মতো সমন্বয় করা হলো সোনার দাম, যেখানে দাম ৯ দফা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৩ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

আপনার মতামত লিখুন

পঞ্চবানী

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

স্বর্ণের বাজারে আগুন, দামে রেকর্ড

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: গোপাল চন্দ্র দাস
অফিস: ১৭ হাটখোলা রোড (২য় তলা) কাজী নজরুল ইসলাম এভিনিউ, ওয়ারী, ঢাকা-১২০৩, মোবাইল: ০১৭১৩৮০০৭৭৩