পঞ্চবানী

জাপার ১৯৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, জনালেন জিএম কাদের

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

জাপার ১৯৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, জনালেন জিএম কাদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে জাপা চেয়ারম্যান জিএম কাদের।

সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ কথা জানিয়ে বলেন, “১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে জাতীয় পার্টি। এদের মধ্যে ৬ জন নারী প্রার্থী আছেন। পরবর্তীতে আরও ২-৩ জন বৈধ তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন।”

তিনি অভিযোগ করে বলেন, “আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন পন্থায় আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছিনা।”

নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত অনেকে জেলে বসে নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, মামলার নামে অন্তর্বর্তী সরকার জনসাধারণকে হেনস্তা করছে, সাধারণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।

‘যারা মামলা দিচ্ছে সেখানে বিরাট বাণিজ্য হচ্ছে। গরিবরা বাণিজ্য করছে, পুলিশ বাণিজ্য করছে। যাকে ইচ্ছে তাকে মামলা দিচ্ছে। অনেককে রাজনৈতিক কারণে বা ব্যবসায়ীক কারণে মামলা দেয়া হচ্ছে, কেউ আবার ব্যক্তি আক্রশে মামলা দিচ্ছে’-অভিযোগ জাপা চেয়ারম্যানের।

আপনার মতামত লিখুন

পঞ্চবানী

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

জাপার ১৯৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, জনালেন জিএম কাদের

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে জাপা চেয়ারম্যান জিএম কাদের।

সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ কথা জানিয়ে বলেন, “১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে জাতীয় পার্টি। এদের মধ্যে ৬ জন নারী প্রার্থী আছেন। পরবর্তীতে আরও ২-৩ জন বৈধ তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন।”

তিনি অভিযোগ করে বলেন, “আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন পন্থায় আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছিনা।”

নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত অনেকে জেলে বসে নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, মামলার নামে অন্তর্বর্তী সরকার জনসাধারণকে হেনস্তা করছে, সাধারণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।

‘যারা মামলা দিচ্ছে সেখানে বিরাট বাণিজ্য হচ্ছে। গরিবরা বাণিজ্য করছে, পুলিশ বাণিজ্য করছে। যাকে ইচ্ছে তাকে মামলা দিচ্ছে। অনেককে রাজনৈতিক কারণে বা ব্যবসায়ীক কারণে মামলা দেয়া হচ্ছে, কেউ আবার ব্যক্তি আক্রশে মামলা দিচ্ছে’-অভিযোগ জাপা চেয়ারম্যানের।

পঞ্চবানী

প্রকাশক: গোপাল চন্দ্র দাস
অফিস: ১৭ হাটখোলা রোড (২য় তলা) কাজী নজরুল ইসলাম এভিনিউ, ওয়ারী, ঢাকা-১২০৩, মোবাইল: ০১৭১৩৮০০৭৭৩