পঞ্চবানী

খেলা

কুলাউড়ায় ফ্রিজ এন্ড টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নাধীন দিগন্ত স্পোর্টিং ক্লাব আমানীপুর কর্তৃক আয়োজিত ফ্রিজ এন্ড টিভি ফ্ল্যাশলাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।১৬ ফেব্রুয়ারী (সোমবার) রাত ১০ ঘটিকায় স্থানীয় আমানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাশেষে ফুটবলার রহিম রানার সঞ্চালনায় এবং দিগন্ত স্পোর্টিং ক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ৯নং টিলাগাঁও ইউনিয়ন পরিষদের পাঁচবারের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান সৈয়দ মহি উদ্দিন হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃতী ফুটবলার এবং নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, ১২ নং পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আশফাকুর রহমান চৌধূরী জয়নাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ উছমান আলী এবং মোঃ বাবুল মিয়া প্রমূখ।খেলায় নিউ স্টার সুলতানপুরকে ১-০ গোলে পরাজিত করে গণকিয়া এফসি চ্যাম্পিয়ন হয়।পরিশেষে, অতিথিবৃন্দরা উভয় দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ পুরষ্কারসহ বিভিন্ন ক্রেস্ট ও ট্রফি তুলে দেন।

কুলাউড়ায় ফ্রিজ এন্ড টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত